1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক্সিম ব্যাংকের নতুন পর্ষদ গঠন - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

এক্সিম ব্যাংকের নতুন পর্ষদ গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৫:০১ পিএম
শেয়ার করুন

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার এক্সিম ব্যাংকের পরিচালন পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আদেশে পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। এ ছাড়া ব্যাংকের দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাষন নিশ্চিকল্পে ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।

বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম মজুমদার ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ দখলে রাখেন। তিনি পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান।

সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন। ব্যাংকের কোনো আইন পরিবর্তন বা অন্য কোনো অনৈতিক সুবিধার দরকার হলেই সিএসআর তহবিলে নিয়ে হাজির হতেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরা তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করেছে। এছাড়া কোথায় কতো টাকা পাচার করেছে সে অনুসন্ধান শুরু করেছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। এছাড়া ইউসিবি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। ওই ব্যাংকটি এস আলমের মামাতো ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পরিবারের নিয়ন্ত্রণে ছিল।

এই বিভাগের আরো খবর