1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এ সময় তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ১৭ জনকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ

এই বিভাগের আরো খবর