1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এখনো আশঙ্কামুক্ত নন নুর, পরবর্তী সিদ্ধান্ত জানালেন চিকিৎসকরা - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এখনো আশঙ্কামুক্ত নন নুর, পরবর্তী সিদ্ধান্ত জানালেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১০:৫৩ পিএম
শেয়ার করুন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে।এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের (আইসিইউ) আওতায় রাখা হয়েছে।

চিকিৎসায় সহায়তার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন।চিকিৎসকদের তথ্যানুযায়ী, বর্তমানে নুর স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত আছেন এবং নড়াচড়া করতে পারছেন। যদিও চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *