1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি - আজকের কাগজ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মমতার সাম্রাজের পতনের আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, চলছে কড়া তল্লাশি সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ‘ছেলেকে কোনোদিন থাপ্পড়ও মারিনি, কেন তাকে এত কষ্ট দিয়ে মারলো?’ মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২২ এএম
শেয়ার করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরো ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে সংস্থাটি। কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে।

এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।

এ ছাড়া মানি লন্ডারিংয়ের অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থানরত গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪-এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

এই বিভাগের আরো খবর