1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৪:২০ পিএম
শেয়ার করুন

ইরানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে দখলদার ইসরায়েল।

মঙ্গলবার রাতে রাজধানী তেহরানে তাকে লক্ষ্যবস্তু করা হয় বলে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসমাইল খতিব হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল।

এর আগে স্থানীয় সময় সোমবার রাতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার প্রথম দিনই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।

ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে। এর জেরে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্টটাইমস অব ইসরায়েল, সিএনএন, আল–জাজিরা

এই বিভাগের আরো খবর