1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় কারাগারে - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন

এবার রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর ডেমরার একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ওয়ার্ড বয়। ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওয়ার্ড বয় নুর নবীকে (২০) অভিযোগ স্বীকার করায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার রবিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিশুটির মা ডেমরার সারুলিয়া এলাকার শামসুল হক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের কারণে তার ওয়ার্ডে অন্য কোনো রোগী ছিলেন না।

ঘটনার দিন মায়ের কাছে থাকা শিশুটি হাসপাতালের রিসিপশনের কাছে গেলে ওয়ার্ড বয় নুর নবী তাকে জোর করে পাশের ওয়েটিং রুমে নিয়ে যান। এরপর ধর্ষণচেষ্টার সময় কয়েকজন দেখে ফেলে তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।’
নুর নবীকে আটকের সময়কার একটি ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার গভীর রাতে ডেমরা থানায় একটি মামলা করেন।
অভিযুক্ত নুর নবীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সিন্নিরচর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছেন।

এই বিভাগের আরো খবর