1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এমপি রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা - আজকের কাগজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেটিংয়ের অপেক্ষায় পে-স্কেলের গেজেট, হালনাগাদ হচ্ছে পেনশনের তথ্য ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের চিলমারীতে ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার ইরানের স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ যত ভালো সরকারই আসুক, ড. ইউনূসের চুক্তির কারণে দেশ চালানো মহাকঠিন: হাবিবুর রহমান হাবিব হাসপাতালই ‘মরণ ফাঁদ’, আগুনে ১৪ নবজাতকের মৃত্যুতে মিললো ভয়াবহ অব্যবস্থাপনা যেভাবে কাজ করবে ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ পুলিশের ডিআইজি পদে বড় রদবদল, বদলি পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তা

এমপি রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৮ পিএম
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে তারা হামলার শিকার হন।

হামলায় আহতরা আতাউর রহমান ও রাসেল বিপ্লব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আতাউর আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও রাসেল সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আগামী শুক্রবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজেনের কথা রয়েছে। গত সোমবার পাঠাগারের সভাপতি আতাউর রহমান অনুষ্ঠান সফলে সার্বিক সহায়তাসহ মিলনায়তন বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।

এতে রুমিন ফারহানা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের আপডেট জানতে উপজেলা পরিষদে যান আবদুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। ইউএনওর সঙ্গে দেখা করতে যান তারা।

এ সময় ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে কথা বলতে দেখে তারা ঢোকেননি। সেখান থেকে নিচে নেমে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে নিজেরা কথা বলছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা হয়। উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে দুই দিকে ফিরিয়ে দেন।
রাসেল বিপ্লব অভিযোগ করেন, নিচে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে কথা বলার সময় বিএনপি নেতা হাবিবুর রহমান লোকজন নিয়ে অতর্কিত হামলা চালান।

রুমিন ফারহানা এমপি হিসেবে বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা প্রতিপক্ষ হয়ে আছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি জানান, মাদকের বিষয় নিয়ে তাদের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। তিনি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন।

আশুগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর