1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এদিকে, রোববার মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দামও। গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এর গত ১৯ এপ্রিল ভোক্তা পর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *