1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই : উপদেষ্টা মাহফুজ আলম - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই : উপদেষ্টা মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ৯:২৬ এএম
শেয়ার করুন

এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।একই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। আজ জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এই উপদেষ্টাকে।

পথসভায় মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।’

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক বলেন, ‘যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি।’

তিনি আরও বলেন, ‘হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত হতে পারবে না।’

‘তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সকল রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন করা হবে। এ দেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না’, যোগ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

এই বিভাগের আরো খবর