1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ওপর মহলের নির্দেশেই বাদ পড়েন মোস্তাফিজ, জানতেন না বিসিসিআই সদস্যরা - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বেড়ে ১৯৪০ আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই বললেন অর্থমন্ত্রী হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল

ওপর মহলের নির্দেশেই বাদ পড়েন মোস্তাফিজ, জানতেন না বিসিসিআই সদস্যরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৪:০৮ পিএম
শেয়ার করুন

মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে করা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধের বিষয়টি সংস্থাটির সদস্যরাও জানতেন না। এমনকি তাদের মাঝে বোর্ড মিটিং ছাড়াই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এমন খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের সর্বোচ্চ পর্যায় থেকেই এসেছে। ঠিক ওই কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো পরামর্শ করা হয়নি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি লিগের প্রশাসনিক কাঠামোর ভেতরেও অনেকের জন্য ছিল বিস্ময়কর। আইপিএলের বড় দায়িত্বে থাকা ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরাও বিষয়টি মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’

তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ফিজ ইস্যুতে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার দাবি সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় আইপিএল, বিসিসিআই ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশও বিষয়টি ভালোভাবে নেয়নি। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল পাঠাবে না।

এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইনে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে সাধারণত আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ম্যাচে অংশ না নেয়, তবে আইসিসিকে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়।

ভারত সফর নিয়ে বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো ‘নিরাপত্তা’। বাংলাদেশ সরকার মনে করছে—ভারতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয়; বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তাই বাংলাদেশ দল বিশ্বকাপ উপলক্ষে ভারতে যেতে অনিচ্ছুক এবং তাদের ম্যাচগুলো যেন অন্য দেশে আয়োজন করা হয় এমনটাই চাচ্ছে বোর্ড।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *