1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ওমরাহ করলেন স্পর্শিয়া - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ওমরাহ করলেন স্পর্শিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ১১:০৫ এএম
শেয়ার করুন

বিয়ের পরপরই স্বামীর সঙ্গে ওমরাহ পালন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোববার (৭ এপ্রিল) বিকেলে স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। যেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়।

ছবিটি পোস্ট করে স্পর্শিয়া ক্যাপশনে লিখেছেন, ২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করলে জামাইকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।

তিনি আরও লিখেছেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুই মানুষের সাথে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরীফে যাওয়া যায় না।

আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।

স্পর্শিয়া ছবিটি এখন পোস্ট করলেও তিনি ওমরাহ হজে গিয়েছিলেন গতমাসে। সে কথা উল্লেখ করে তিনি লিখেছেন, দয়া করে মনে রাখবেন এই আবেগগুলো গভীর ব্যক্তিগত এবং আমি একজন অত্যন্ত ব্যক্তিগত মানুষ। পোস্ট করতে চাইনি কিন্তু ধর্মীয় মতামতের বিচার বা সমালোচনা না হোক এই আশায় প্রিয়জনদের সাথে শেয়ার করলাম।

২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা শুরু হয়। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

এই বিভাগের আরো খবর