
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে তাকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Leave a Reply