1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কবিরত্ন ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

কবিরত্ন ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৬:২১ পিএম
শেয়ার করুন

রাউজান উপজেলাস্থ মধ্যম বিনাজুরীতে প্রতিষ্ঠিত কবিরত্ন ধর্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক আয়োজিত ধর্মীয় বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার মোট ৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কচিকাঁচা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এই পরীক্ষার আয়োজন করা হয়।
দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, উদালিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, জোবরা সুগত বিহার; রাউজানের পশ্চিম গহিরা শান্তিময় বিহার, আবদুল্লাপুর শাক্যমনি বিহার, আবদুল্লাপুর ধাতু চৈত্য বিহার; ফটিকছড়ির পূর্ব বিনাজুরী বৌদ্ধ ধর্মাংকুর বিহার এবং মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন মিশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বুদ্ধপাল মহাথের। তিনি আরও জানান, এই ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *