1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের - আজকের কাগজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩ নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল এর বৃক্ষরোপন কর্মসুচী সম্পন্ন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা’র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।

এই বিভাগের আরো খবর