
রাজধানীর দারুসসালাম থানাধীন মাজার রোডের পাশে মিরপুর স্পেশালাইজড হসপিটালের ৭”ম তলায় কিং প্যালেস আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকিনা সহ নারী দিয়ে নানা অসামাজিক কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে অসামাজিক কার্যকালপ করারা দায়ে সাতজন নারী ও পাঁচজন পুরুষকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার ১৩ই এপ্রিল রাত ৮”টার সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, হোটেল মালিক সাব্বির, কয়েক মাস আগেই এই হোটেলটি চালু করেছে তৈরি করেই তিনি তার দালাল বাহীনি দিয়ে আবাসিক হোটেলের আড়ালে এই অসামাজিক কার্যকলাপ করছে। বিভিন্ন স্থান থেকে নারী (যৌনকর্মী) এনে তাদের দিয়ে দেহ ব্যবসা করছে অবৈধ ভাবে পাশাপাশি নিরাপদে মাদক সেবনের আশ্রয় খানা গড়ে তুলেছে। এ কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে পাশাপাশি এলাকার স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মন মানসিকতা ও পরিবেশ নষ্ট হচ্ছে।
তাই এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সকলে মিলে এই অসামাজিক কার্যকলাপ বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে। এবং পুলিশের সহযোগিতা নিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধে তা সফলও করেছেন তারা। স্থানীয়রা জানান, রবিবার রাতে মিরপুর স্পেশালাইজড হসপিটালের ৭”ম তলায় অবস্থিত কিং প্যালেস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাবের ব্যবহারিত নানা সরঞ্জাম উদ্ধার সহ সাতজন নারী ও পাঁচজন পুরুষকে ধরে থানায় খবর দেন এলাকা বাসী পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কার্যকলাপ করার অভিযোগের এ ঘটনায় দারুসসালাম থানায় তাদের বিরুদ্ধে আনআনুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।