
কুড়িগ্রাম; কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৩০টি মনোনয়নপত্রের মধ্যে ২৬টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী পনির আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) আতিকুর রহমান এবং কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক সরকার রয়েছেন।
যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৭ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৫ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের জন্য নির্বাচন বিধি অনুযায়ী আপিলের সুযোগ রাখা হয়েছে।
Leave a Reply