1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বজ্রপাতে দম্পতির করুণ মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে আটক চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নগদ অর্থ জরিমানা কাপড়ের রোলভর্তি কনটেইনার জালিয়াতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফাঁকফোকর যেখানে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে বজ্রপাতে দম্পতির করুণ মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৬:৪১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী-স্ত্রী।
সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, তবে এলাকা দুর্গম হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর