1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:

কুড়িগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১:০৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ নুর আলম (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। আজ রোববার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণ একই উপজেলার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে অভিযুক্ত নুর আলম তাঁর বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। ভুক্তভোগী শিশুর মা সাংসারিক কাজ সেরে ছাগল আনতে মাঠে যান। এ সময় শিশুটি বাড়ির উঠানে একা খেলছিল। নুর আলম বাড়ি ফাঁকা পেয়ে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে বোন জামাইয়ের বাড়িতে নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে ধর্ষণ করে। শিশুটি চিৎকার দিয়ে কেঁদে উঠলে সে পালিয়ে যায়।

এদিকে ছাগল নিয়ে বাড়িতে ফিরলে মা তাঁর মেয়ের কান্না শুনে কোলে করে বাড়িতে আসেন। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার রক্তাক্ত লজ্জাস্থান দেখায়। আলম এ অবস্থা করেছে বলে। শিশুটির মা বিষয়টি তাঁর শাশুড়িকে জানান। তাৎক্ষণিক বউ-শাশুড়ি মিলে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে আনেন। শিশুটির অবস্থা গুরুতর দেখে ওই চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নিবিড় পরিচর্যার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। সেখানে শিমুটি গাইনী ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর