1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১২:২৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওমর আলী ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গজারিয়া নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) ও গজারিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) গত বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে খেলাধুলা করছিল। এসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির ওমর আলী নামের ওই ব্যক্তি মাটি কাটার কোদাল আনার জন্য ছাত্রীদের বাড়িতে যায়। তখন ওই দুই শিশু ছাত্রী ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ অবস্থায় একা পেয়ে ওমর আলী তাদেরকে ঝাপটে ধরে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওমর আলী পালিয়ে যায়। এ ঘটনায় রোবরার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ওমর আলীকে গ্রেফতার করে।চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ওমর আলী কৃষি কাজ করেন। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *