1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় নাশকতার মামলায় আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

কুমিল্লায় নাশকতার মামলায় আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:২২ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সকালে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। অন্যদিকে শনিবার (১৫ নভেম্বর) রাতে জেলার কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা, আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এ ছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাত থেকে ও রোববার ভোরে নাশকতা করার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *