1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৯:৪০ এএম
শেয়ার করুন

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
কুমিল্লার বরুড়ায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। অন্যদিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজকের পত্রিকাকে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। উভয়ে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
হালকা বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, হাসপাতাল থেকে দুজনের লাশ বাড়িতে নিয়ে গেছে স্বজনেরা।
অপর দিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন- কোরবানপুরের নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩০) মারা গেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান,এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

এই বিভাগের আরো খবর