1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় শ্যামলী পরিবহনের স্লিপার বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

কুমিল্লায় শ্যামলী পরিবহনের স্লিপার বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ নামের একজন নিহত হয়েছে।এ সময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ (৪৬) শ্যামলী পরিবহনের স্লিপার বাসটির সুপারভাইজার বলে জানা গেছে। সে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সকালে নোয়াবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের স্লিপার বাসটি দ্রুত গতিতে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর