1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার প্রথম নারী মেয়র দায়িত্ব গ্রহণ করলেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

কুমিল্লার প্রথম নারী মেয়র দায়িত্ব গ্রহণ করলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ১০:৩৯ এএম
শেয়ার করুন

কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি বলেন, ‘আমার জীবনের বড় দায়িত্বের একটি সূচনা হলো আজ। নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করব। প্রথম গুরুত্বে থাকবে নগরীর যানজট নিরসন করা। দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা হবে’।

এসময় তিনি আরো বলেন, ‘মেয়র নয়, আমি এই নগরীর কন্যা। এই নগরীতে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগরের জন্য কাজ করবো’।

এর আগে নগর ভবনে প্রবেশ মুহূর্তে ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করে কর্মকর্তারা। এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর