1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার হোমনায় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের প্রাণহানি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে আটক চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নগদ অর্থ জরিমানা কাপড়ের রোলভর্তি কনটেইনার জালিয়াতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফাঁকফোকর যেখানে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লার হোমনায় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের প্রাণহানি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৮:২৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে,উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার দুপুর থেকে ভারি বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন যাত্রী সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া ও রাশেদ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তত করা হবে।

এই বিভাগের আরো খবর