1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় তা হলে সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ২ কমিটিতে আলোচনায় যারা প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’ ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী! রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ডিমএমপিতে বড় রদবদল

কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় তা হলে সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫৯ পিএম
শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কুমিল্লা বাসীর দাবি, বিভাগ চাই। এ দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তা হলে সেটি বাস্তবায়ন হবে। কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণে দ্রুত চেষ্টা করবো। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,”বিএনপি জনগণকে যে ওয়াদা দেয় সেটা পূরণ করে”। আমরা বলেছিলাম খাল খনন করবো, কাজ শুরু করেছি। মা-বোনদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দিবো বলেছি, সেটাও শুরু হয়েছে, কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিবো বলেছিলাম সে কাজও শুরু করেছি।
তারেক রহমান বলেন,”১৬-১৭ বছর ধরে আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল? ভোট মানুষ দিতে পারে নাই”। সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষ গুম হয়ে যেতো।মামলা হতো,ধরে নিয়ে যেতো। ২০২৪ সালে দেশের মানুষ ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময়ের একটু আগে পিছে পৃথিবীর অনেকগুলো দেশ স্বাধীন হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ স্বৈরাচারের কবলে পড়ে ছিল। ওই স্বৈরাচার থেকে দেশের মানুষ মুক্ত করেছে, যেভাবে ঠিক ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে।
দেশ শুধু স্বাধীন করলে হবে না, পুনর্গঠন করতে হবে। দেশের মানুষের জন্য ব্যবসা-বাণিজ্য, চাকরি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা যাতে সঠিক থাকে সে জন্য কাজ করতে হবে।

এই বিভাগের আরো খবর