1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কৃষিজমি রক্ষায় ‘অ্যাকশনে’ প্রশাসন, জরিমানা লাখ টাকা! - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

কৃষিজমি রক্ষায় ‘অ্যাকশনে’ প্রশাসন, জরিমানা লাখ টাকা!

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষিজমি কেটে পুকুর খননের নামে চলছিল নীরব ধ্বংসযজ্ঞ। তবে শেষ রক্ষা হয়নি—প্রশাসনের হঠাৎ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কড়াকড়িতে এক ব্যক্তিকে গুনতে হলো ১ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার (দুপুর ১টা) সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা আকতার। দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমতি ছাড়াই আবাদযোগ্য জমির উর্বর মাটি কেটে পুকুর খনন করা হচ্ছিল বলে জানা গেছে।

প্রশাসন জানায়, এভাবে টপসয়েল অপসারণের ফলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ে। বিষয়টি স্থানীয়দের অভিযোগে সামনে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান ঘিরে এলাকায় তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের কঠোর ব্যবস্থা না নিলে কৃষিজমি রক্ষা করা সম্ভব নয়।”

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—

কৃষিজমি ধ্বংসের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না।

জানা গেছে, অবৈধ মাটি কাটা, পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *