1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ক্লাউস - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ক্লাউস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ১:৪৬ পিএম
শেয়ার করুন

কোপা আমেরিকার ফাইনালে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। এই হাইভোল্টেজ ম্যাচকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রে হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। এই মুহূর্তে আর্জেন্টিনা ফুটবলের জনপ্রিয় তারকা লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। যে কারণে এই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। সেই উত্তেজনার কারণেই ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ রেফরি রাফায়েল ক্লাউসকে।

রাফায়েল ক্লাউস প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে তিনি ফিফার অনুমোদিত ম্যাচ রেফারিদের তালিকায় জায়গা করে নেন। ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান রেফারি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও বেশ অভিজ্ঞতা সম্পন্ন।

রাফায়েল ক্লাউস ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান এবং কানাডা-মরক্কো ম্যাচে রেফারি হিসেবে ছিলেন তিনি।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন (কনমেবল) জানায়, কোপা আমেরিকার ফাইনালে ক্লাউসের সহকারী হিসেবে থাকছেন দুই স্বদেশি রেফারি ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোহেয়া। চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এডুয়ার্দো কারদোসো। ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো টস্কি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *