1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৪০ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটি।

রোববার (০৫ জুলাই) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ কৃতজ্ঞতার কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথা তুলে ধরেন।

তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘আঞ্চলিক শান্তি নিশ্চিত করা ওই অঞ্চলের পাশাপাশি বিশ্বের সামগ্রিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধি যোগ দেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে অন্যায্য এক বিমান হামলায় তিনি প্রাণ হারান।

খামেনির জানাজায় অংশগ্রহণ করতে গত ৩ জুলাই ইরান যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দেশটির রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

এই বিভাগের আরো খবর