1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:৪৪ পিএম
শেয়ার করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ-অচলাবস্থার মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না।

তাকে স্বপদে বহাল রাখা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আজ সোমবার (১ জুন) সকাল থেকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র ব্যানারে একদল ব্যক্তি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চলমান এ আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আন্দোলনের প্রেক্ষাপট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কোনো আলোচনা বাংলাদেশ ব্যাংকে হচ্ছে না।

আজকে যদি আন্দোলনের কারণে সিদ্ধান্ত বদলানো হয়, তারপর আরেক দল লোক এসে ওই সিন্ধান্ত বদলের জন্য আন্দোলন করবে। তখন বাংলাদেশ ব্যাংক কী করবে?
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

এর আগে গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁনকে পদত্যাগে বাধ্য করেন তৎকালীন চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান। এর প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে একদল আন্দোলনকারীর দাবির মুখে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন।

ওই দিনই একটি পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খাঁনের পদত্যাগ কার্যকরের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে চেয়ারম্যানের পদত্যাগের কারণে ওই পর্ষদ সভা স্থগিত হয়ে যায়।

রাতে খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও ঈদের ছুটির কারণে আজ সোমবার (১ জুন) তার ইসলামী ব্যাংকে যোগদানের সম্ভাবনা ছিল। তবে তিনি আওয়ামী লীগ আমলে ডেপুটি গভর্নর নিয়োগ পাওয়ার বিষয়টি সামনে এলে এবং সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে তার ছবি প্রকাশের পর থেকে খুরশীদ আলমকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় গ্রাহক ফোরাম।

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। এর পরপরই আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ার অভিযোগ পাওয়া যায়। তবে পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট ছোড়ার কোনো ঘটনা ঘটেনি জানানো হলে তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া হয়।

দিনভর ব্যাংকের সামনে আন্দোলন চলে। এ কারণে ব্যাংকে আসেননি নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। তাছাড়া ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইনের নেতৃত্বে অনলাইনে পর্ষদ সভা করার প্রচেষ্টাও পণ্ড হয়ে যায় কর্মীদের আন্দোলনের মুখে।

এই বিভাগের আরো খবর