1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণহত্যার আসামি জাতীয় পার্টি - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

গণহত্যার আসামি জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ৩:২২ পিএম
শেয়ার করুন

শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল অভিযোগ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘জাতীয় পার্টি গণহত্যার আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সাথে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল, হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।’

জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে আয়োজিত ‘অবস্থান কর্মসূচি’তে অংশ নিয়ে এ কথা বলেন ববি হাজ্জাজ।

এনডিএম’র মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে, লুটপাট করে যা টাকা কামাই করেছে, সেটাই জাতীয় পার্টির শক্তি। এদের নেতাকর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার ওপর হামলা করবে, যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না।’

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, ‘জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি। কারও বিনোদনমূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনো স্থান হবে না।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনডিএম’র কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলি, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরো খবর