1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৬ টুকরা লাশ, গলা থেকে পা, মুখে দাড়ি, আঙুলের ছাপে মিলল পরিচয় - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ টুকরা লাশ, গলা থেকে পা, মুখে দাড়ি, আঙুলের ছাপে মিলল পরিচয়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৯:৫৫ পিএম
শেয়ার করুন

হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে ২৬ টুকরা মানবদেহের পরিচয় মিলেছে। আঙুলের ছাপের মাধ্যমে খণ্ড–বিখণ্ড লাশের পরিচয় শনাক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লাশ উদ্ধারের ঘণ্টা দু-এক পর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য জানান।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির নাম আশরাফুল হক (৪২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।

আজ রাতে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর আজকের পত্রিকাকে জানান, আঙুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

ওসি আরও বলেন, সন্ধ্যার দিকে হাইকোর্টসংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেন। পরে ড্রাম খুলে খণ্ডিত মানবদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুটি ড্রামের একটিতে চাল ছিল।অন্যটিতে হাত–পা–মাথাসহ ২৬ টুকরা মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল। মৃত ব্যক্তির গলা থেকে পা পর্যন্ত সবকিছুই খণ্ডিত, মুখে ছিল দাড়ি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাইকোর্টের কাছে ঈদগাহ মাঠ পানির পাম্পের পাশে প্রধান সড়কে ড্রাম থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দু-এক দিন আগে হত্যার পর মরদেহটি ড্রামে ভরা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *