1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, মৃতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল - আজকের কাগজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, মৃতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ হাজার ৩৫৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (২ আগস্ট) আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন ফিলিস্তিনি নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

এর আগে আরও এক হামলায় আরেক ফিলিস্তিনির মৃত্যু হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৩০ জনের প্রাণ গেছে। এ ছাড়া, আহত হয়েছেন ৪ হাজার ৭৬ জন।

এই বিভাগের আরো খবর