1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৫৯ পিএম
শেয়ার করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে ‘তীব্র ও তাৎক্ষণিক’ সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলই অন্তত ১২৫ বার চুক্তি ভঙ্গ করেছে। এসব হামলায় ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, শহরজুড়ে বিস্ফোরণ ও ড্রোনের শব্দ অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই শব্দগুলোই প্রমাণ করে যুদ্ধবিরতি কতটা নাজুক অবস্থায় আছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নেওয়া হয়।

গাজার নুসেইরাত এলাকায় আল–কাসসাম ব্রিগেডের সদস্য ও স্থানীয় শ্রমিকেরা ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের কাজ করছেন।

এই বিভাগের আরো খবর