1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাড়িতে ভুয়া স্টিকার দিয়ে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাড়িতে ভুয়া স্টিকার দিয়ে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৩:৪৯ পিএম
শেয়ার করুন

রাজধানীতে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিতে একটি চক্র বিভিন্ন প্রতিষ্ঠানের নামে গাড়িতে ভুয়া স্টিকার ব্যবহার করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চক্রটির বিরুদ্ধে বিশেষ একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ উঠেছে- সাংবাদিক ও বিভিন্ন মন্ত্রণালয়ের স্টিকার গাড়িতে ব্যবহার করছে চক্রটি।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুয়া স্টিকার ব্যবহারকারী চক্রটির ১১টি গাড়ি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আটক গাড়ির মধ্যে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি রয়েছে।

রাজধানীর এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সমকালকে বলেন, রাজধানীতে এই প্রথম ভুয়া স্টিকার ব্যবহাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন এয়ারপোর্ট ট্রাফিক জোনের পরিদর্শক মো. ইউনুছ মিয়া আখন্দ, ট্রাফিক পরিদর্শক জাহিদ সারোওয়ার প্রমুখ।

সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যে গাড়িতে স্টিকার ব্যবহার করা হচ্ছে, সেই গাড়িতে স্টিকারের পদধারী ব্যক্তি উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও কেউ যদি আইডিকার্ড দেখাতে ব্যর্থ হন। সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে কোনো প্রভাব না দেখাতে পারেন। ফৌজদারি অপরাধ সংগঠিত করতে না পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ট্রাফিক উত্তরা ট্রাফিক বিভাগ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *