1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুমবিষয়ক অভিযোগ দেওয়ার সময় ১৪ দিন বেড়েছে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

গুমবিষয়ক অভিযোগ দেওয়ার সময় ১৪ দিন বেড়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:১১ এএম
শেয়ার করুন

গুমবিষয়ক তদন্ত কমিশনে অভিযোগ দেওয়ার সময় আরো ১৪ দিন বেড়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট কমিশনে গুমবিষয়ক অভিযোগ দেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। এর আগে ১৭ অক্টোবর পর্যন্ত অভিযোগ দেওয়ার সময় দেওয়া হয়েছিল।এ নিয়ে তিন দফা সময় বাড়ালো কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে বা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।

ই-মেইল edcommission.bd@gmail.com

গত ২৭ আগস্ট এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে। ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে কমিশন তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

এই বিভাগের আরো খবর