1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুম-খুনের দায়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

গুম-খুনের দায়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আরজি জানিয়েছে প্রসিকিউশন।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ রবিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন কারাগার থেকে জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এসব অভিযোগে ১০৩ জনের গুম-খুনের বর্ণনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি এ সংক্রান্ত ভিডিও থাকার কথাও ট্রাইব্যুনালকে বলেন চিফ প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাঁকে বিচারের মুখোমুখী করার আরজি জানান তিনি।
আসামিপক্ষে শুনানি করেন জিয়াউল আহসানের বোন সুপ্রিমকোর্টের আইনজীবী নাজনীন নাহার।

তিনি প্রসিকিউশনের কাছে ওই ভিডিও চাইলে ট্রাইব্যুনালে দাখিলের পর তাঁকে তা দেওয়ার কথা জানায় প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল আগামী ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আনিসুল-সালমানের ভয়েস রেকর্ড পরীক্ষার আবেদন খারিজ

গত ২২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলা অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর ২০২৪ সালের ১৯ জুলাই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যে ফোনালাপের একটি রেকর্ড বাজিয়ে শুনিয়েছিলেন ট্রাইব্যুনালকে। গতকাল শুনানিতে তাঁদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন সেদিন এই দুজনের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।

সেজন্য ফোনকল রেকর্ডটি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার করতে এর জন্য সম চেয়ে আবেদন করেন এই আইনজীবী।
শুনানির পর আবেদনটি খারিজ করে দিয়ে ট্রাইব্যুনাল বলেন, এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই এমন কোনো কারণে আইনজীবীর সময় বাড়ানো হবে না। যদিও আসামিপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

নতুন বছরে ন্যায়বিচারে অবিচল থাকার আহ্বান: নতুন বছরে সততা ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গতকাল রবিবার প্রসিকিউশনের প্রতি এই আহ্বান জানানো হয়।
এদিন আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করেন আসামিপক্ষের আইনজী। জেরা শুরুর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আমরা যেন সঠিক আর ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন। এরপর তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *