1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার

রাজু চৌধুরী, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:২৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া ইউপি’র চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম গোপন তথ্যের ভিত্তিতে রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে মুদি দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাউজান থানার মামলার গ্রেফতারকৃত আসামী হুমায়ুন উদ্দীন আকাশকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মামলার এজাহারনামীয় পলাতক আসামী মহিউদ্দিন তার নিজ বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে অস্ত্র পুঁতে রাখে পরবর্তীতে ১৮ নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডস্থ চৌধুরীহাট হাজী মকবুল আহম্মদ সওদাগর বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা অবস্থায় সিলিংসহ ১টি একনলা বন্ধুক ও ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বর মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামী গ্রেফতার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশীয় অস্ত্র ৮ টি, গুলি ৭৫ রাউন্ড, কার্তুজ ২৪ টি উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *