1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে , গত ২০শে মে বুধবার বিকাল সাড়ে ৩টায় এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছে, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর