1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:২৭ পিএম
শেয়ার করুন

মারা গেছেন দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর গায়িকা এবং একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

মাহবুবা রহমানের ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। আজ শুক্রবার জুমার নামাজের পর মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৩৫ সালে মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে মাহবুবা রহমানের গান প্রথম প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে মাহবুবা রহমান ছিলেন অন্যতম। পল্লিগীতি ও আধুনিক গানে তাঁর বিশেষ দক্ষতা ছিল। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশে সমর দাসের সুরে তিনি গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’, যা তাঁকে এনে দেয় পরিচিতি।

মাহবুবা রহমানের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘আগে জানি না রে দয়াল’, ‘তুমি দাও দেখা দরদী’, ‘আমার বন্ধু বিনোদিয়া’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ বহু গান। ‘জাগো হুয়া সাভেরা’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘সাত ভাই চম্পা’র মতো অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি।

এই বিভাগের আরো খবর