1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে সরকার। যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনা সংক্রান্ত কমিটি নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

খসড়া চুক্তিপত্রটি অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা জানান।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা উপস্থিত ছিলেন।

জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে এ যুদ্ধবিমানের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমানের সক্ষমতা আলোচনায় এসেছে।

তিনি বলেন, রাফালকে ৪ দশমিক ৫ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

একই ধরনের সক্ষমতার একটি চীনা মাল্টি-রোল ফাইটার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এ কারণেই বাংলাদেশও এ ধরনের যুদ্ধবিমানের বিষয়ে গুরুত্ব দিয়ে এগোচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, এ বিষয়ে আমাদের অগ্রগতি ভালো হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম ও সক্ষমতার তুলনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রাফাল বা ইউরোপীয় নির্মাতাদের ইউরোফাইটার টাইফুনের মতো সমমানের যুদ্ধবিমানের তুলনায় চীনের তৈরি ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে কম।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্রজন্মের মাল্টি-রোল যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জে-১০সিই ক্রয়সংক্রান্ত খসড়া চুক্তিপত্র প্রস্তুত হওয়ায় এ প্রক্রিয়ায় নতুন অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই বিভাগের আরো খবর