1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২ - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১:২০ পিএম
শেয়ার করুন

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানায়নি চীনা কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে ‘গভীরভাবে দুঃখজনক শিক্ষা’ বলে অভিহিত করেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের দ্রুত আহতদের চিকিৎসা দেওয়ার, আগুনের সূত্রপাতের কারণ নির্ধারণ করার এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটেছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উজ্জ্বল কমলা রঙের আগুন রাস্তার পাশে একটি দোকানের সামনের অংশে পার্ক করা গাড়ির পাশাপাশি গ্রাস করছে। রেস্তোরাঁটি থেকে ধোঁয়ার বড় কুণ্ডুলি বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা। এপ্রিল মাসে, উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিংহোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হয়।

গত বছর আবাসিক এলাকায় গ্যাস বের হয়ে কমপক্ষে দুটি বড় মাত্রার বিস্ফোরণের ঘটনা ঘটে। একই বছরের মার্চ মাসে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দু’জন নিহত এবং ২৬ জন আহত হয় এবং সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেন প্রদেশের একটি বহুতল ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়।

সূত্র: রয়টার্স, সিনহুয়া

এই বিভাগের আরো খবর