1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, কারও পদোন্নতি, কারও পদাবনতি রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের অহিংসা বাণীই শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি মাদকের টাকায় বিরোধ, থামাতে গিয়ে প্রাণ গেল চাচির! ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ০৩ জন আসামী গ্রেফতার। মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:০৪ পিএম
শেয়ার করুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ নিজের সেরা ফর্মেই যেন আছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। তার অর্ধশতকে ভর করেই বিনা উইকেটে দলীয় একশ পেরিয়েছিল বাংলাদেশ। এবার তিনি তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত প্রথম সেঞ্চুরিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত হাতেই ইনিংসের সূচনা করেন দুই টাইগার ওপেনার। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেছেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার এই দারুণ ইনিংস।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৪ রান করেছিলেন তিনি।

এই বিভাগের আরো খবর