1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০১ পিএম
শেয়ার করুন

রাজধানীর মালিবাগে এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পড়ে যান। পরে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আয়োয়ারার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। বেশ আগেই স্বামী রেজার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মালিবাগ ১৭৭/১৭৮/১৭৯ (মাধবীলতা) নম্বর ভবনের সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম স্যারের বাসায় ১৬-১৭ মাস ধরে কাজ করতেন আনোয়ারা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই নারীকে ছাদের ওপর হাটাহাটি করতে দেখা গেছে। এখন অসাবধানতাবশত পড়ে গেলেন, না লাফিয়ে পড়েছেন- বিষয়টি তদন্তের পর বলা যাবে।’

এই বিভাগের আরো খবর