1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছুটির দিনেও ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই: রাশেদ খাঁন

ছুটির দিনেও ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৩:৪০ পিএম
শেয়ার করুন

সরকারি ছুটির দিন আগামীকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক চারটি হলো সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আগামীকাল ওই চার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন- ভাতা উত্তোলনের সুবিধার্থে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরো খবর