1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জকসুর তফসিল ঘোষনা, ২২ ডিসেম্বর ভোট গ্রহণ - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

জকসুর তফসিল ঘোষনা, ২২ ডিসেম্বর ভোট গ্রহণ

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষনা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান।

নির্বাচন তফসিল অনুযায়ী, আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর, নির্বাচনী তফসিল ঘোষণা ৫ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর, জকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৩,১৬ ও ১৭ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), জকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), মনোনয়ন পত্র বাছাই ১৯ এবং ২০ নভেম্বর।

এছাড়া, জকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), ‎চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর।
‎মনোনয়নপত্র প্রত্যাহার ০৪,০৭ এবং ০৮ ডিসেম্বর। ‎প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ০৯ ডিসেম্বর।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত। এছাড়া ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে গণনা করা হবে। ভোট গণনার ওপর ভিত্তি করে ২২ অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
‎তফসীল নিয়ে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচননের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।’

এই বিভাগের আরো খবর