1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৩:৪২ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন শুরু হতে না হতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ, ছাত্রদল সমর্থিত একটি প্যানেল নির্বাচনী আচরণবিধি অমান্য করছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএল নেতৃবৃন্দ এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “আমরা প্রতিটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।”

তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পুলিং এজেন্টদের হাতে এমন কিছু ভোটার স্লিপ পাওয়া গেছে, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ওই প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন আরও বলেন, “ভোটার স্লিপ একটি সংবেদনশীল ও নিরপেক্ষ নির্বাচনী উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।”

তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *