1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি ছাত্রদলের আয়োজনে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেমিনার: ‘ডিপ্রেশন নয়, জীবনকে ভালোবাসি' - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবি ছাত্রদলের আয়োজনে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেমিনার: ‘ডিপ্রেশন নয়, জীবনকে ভালোবাসি’

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১০:৪৪ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে ‘ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্যোগ নেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান। সেমিনারের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। সমাপনী বক্তা হিসেবে বক্তব্য দেন মাহমুদা হাবিবা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ন্যাশনাল এমপাওয়ারমেন্ট ক্লিনিকের (নেক) প্যানেল সাইকোলজিস্ট মো. বদিরুজ্জামান সুমন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে মানসিক চাপ, হতাশা ও নিঃসঙ্গতা তরুণ প্রজন্মকে বিপদে ফেলছে। সচেতনতা, পারস্পরিক সহমর্মিতা এবং খোলামেলা আলোচনার মাধ্যমেই ডিপ্রেশন থেকে মুক্তি সম্ভব।

মাহমুদা হাবিবা বলেন, “বাংলাদেশে মানসিক চিকিৎসা এখনো সীমিত ও ব্যয়বহুল। তাই নিজেদের ভেতর সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে মন খুলে কথা বলা অনেক সময়ই জীবন বাঁচাতে পারে।”

আবু বকর খান বলেন, “শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও আত্মহত্যা প্রবণতা রোধে এই আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে এমন মানবিক উদ্যোগ নিতে চাই।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মাহবুব নাহিদ, এবং গবেষক ও নেক চেয়ারম্যান মাহাদী-উল-মোর্শেদ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *