1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০১ পিএম
শেয়ার করুন

জাপানের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এরইমধ্যে দেশটির বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। খবর রয়টার্স।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। পূর্ব উপকূলের আওমোরি ও হোক্কাইদো শহরে ভূমিকম্পের মাত্রা সবচেয়ে বেশি অনুভূত হয়।

এরইমধ্যে পূর্ব উপকূলের বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব এলাকায় সুনামির উচ্চতা ১০ ফুট পর্যন্তও উঠতে পারে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর