1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ১:৪৪ পিএম
শেয়ার করুন

রাজধানীর নিউমার্কেটের পাপোস দোকানি শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ আগে আজ বিকেল ৪ টা ৫০ মিনিট ডিবি পুলিশের একটি মাইক্রোবাস তাকে নিয়ে আদালতে পৌঁছায়।

একই মামলায় গত বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালে গত ৬ আগস্ট তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। জিয়াউল আহসানের আসামির বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগও রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *