1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জীবন উপভোগ করছি সমাজের চোখ রাঙানিতে কিছু আসে-যায় না: শ্রাবন্তী - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

জীবন উপভোগ করছি সমাজের চোখ রাঙানিতে কিছু আসে-যায় না: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১:৪৯ পিএম
শেয়ার করুন

নিজের তিন-চারটা বিয়ে নিয়ে সমাজের চোখ রাঙানিতে কিছু যায় আসে না বলে জানালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ব্যক্তিগত জীবন গোছানোর কথা ভাবছেন কি না, জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘আপাতত সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।’

প্রেম তো করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেমে তো থাকিই, কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু আসে-যায় না।’

নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ছেলে ঝিনুকের প্রেম নিয়েও কথা বলেন শ্রাবন্তী। ঝিনুক তো প্রেম করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। ওরা তো সেট্‌ল করবে। ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী (ঝিনুকের প্রেমিকা)। ও (দামিনী) আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।’

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। তাদের ছেলে ঝিনুক। ২০১৬ সালে বিচ্ছেদ হয় রাজীব-শ্রাবন্তীর। এরপর ওই বছরই কৃষাণ রাজ নামের একজনকে বিয়ে করেন। এক বছর পর অর্থাৎ ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর রোশান সিং নামের একজনকে বিয়ে করেন শ্রাবন্তী।

এই বিভাগের আরো খবর